২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে এক প্রার্থীর দু'দল সমর্থকের সংঘর্ষে আহত ২৫

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রোববার একজন চেয়ারম্যান প্রার্থীর দু'দল সমর্থকের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে হারিছ মিয়া (৪৫), শরাফত (৩৫), শরীফ (২৫), হাদিস (২৮), খালেক (৪৫), তৈয়ব উদ্দিন (৪০), রতন (৩৫), রাসেল (২৫), খায়রুল (২৫), জলিল (৫০), আসাদ (৪০), আলতাব (৩৭) ও কুতুবউদ্দিনকে (৪২) ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 01:43 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

কিশোরগঞ্জ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কিশোরগঞ্জের ইটনা উপজেলায় রোববার একজন চেয়ারম্যান প্রার্থীর দু'দল সমর্থকের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে হারিছ মিয়া (৪৫), শরাফত (৩৫), শরীফ (২৫), হাদিস (২৮), খালেক (৪৫), তৈয়ব উদ্দিন (৪০), রতন (৩৫), রাসেল (২৫), খায়রুল (২৫), জলিল (৫০), আসাদ (৪০), আলতাব (৩৭) ও কুতুবউদ্দিনকে (৪২) ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এরশাদ উদ্দিন খান মিলকির সমর্থনে শনিবার সন্ধ্যায় একটি মিছিলে রফিকুল ও আজিজুল নামে দু'যুবকের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে রোববার সকাল ৯টার দিকে উপজেলার এলংজুরী বাজারে এ দু'জনের পক্ষ নিয়ে এরশাদের সমর্থকদের দুটি দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা রামদা, বল্লম, হলংগা, লাঠিসহ নানা দেশি অস্ত্র ব্যবহার করে। তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে ২৫ জন আহত হয় বলেও জানান তিনি। তিনি বলেন, "খবর পেয়ে ইটনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কোনো মামলা হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩৮ ঘ.