২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার পাচার রোধে সীমান্তবাসীর সহযোগিতা চেয়েছে বিডিআর

রাসায়নিক সার ও ডিজেল পাচার রোধে সীমান্ত এলাকার জনগণের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ রাইফেলস- বিডিআরের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 12:32 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

চাঁপাইনবাবগঞ্জ, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাসায়নিক সার ও ডিজেল পাচার রোধে সীমান্ত এলাকার জনগণের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ রাইফেলস- বিডিআরের কর্মকর্তারা। পাচারকারীদের ধরিয়ে দিতে পারলে বিডিআরের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলেও তারা জানান। রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ৩৯ রাইফেলস ব্যাটালিয়ানের দপ্তরে জেলার প্রশাসনিক কর্মকর্তা, সার ডিলার, সীমান্ত এলাকার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যসহ সুধীজনদের সঙ্গে মতবিনিময়ের সময় বিডিআর কর্মকর্তারা সার ও ডিজেল পাচার রোধে সহযোগিতা চান। মতবিনিময় সভায় বিডিআর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া মো. শাহ নিয়ামতুল্লাহ বলেন, ফসল উৎপাদন ও কৃষকের স্বার্থ বিবেচনায় সরকার ভর্তুকি দিয়ে সারের দাম কমিয়েছে। দেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করার লক্ষ্যে ১৫ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত দাম কমানো হয়েছে। তিনি উপস্থিত সুধীজনদের উদ্দেশে বলেন, "দাম কমায় ভারতের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৮৭ কিলোমিটার সীমান্ত দিয়ে পাচারকারীরা যাতে সার ও ডিজেল পাচার করতে না পারে সেজন্য জনগণের সহযোগিতার প্রয়োজন। আপনাদের সহযোগিতায় একমাত্র দেশে সম্পদ পাচার প্রতিরোধ সম্ভব।" এ সময় উপস্থিত জনপ্রতিনিধিসহ আমন্ত্রিতরা পাচার রোধে সীমান্তে বিডিআরকে সহযোগিতার আশ্বাস দেন। সভায় আরও বক্তব্য রাখেন- ৩৯ রাইফেলস ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মোদাচ্ছের হোসেন, অপারেশন অফিসার মেজর সৈয়দ আবু হাসান, এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন আনোয়াার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ কৃষি স