২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় নির্বাচনী মিছিল থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একজন চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী মিছিল থেকে শনিবার রাতে পিস্তলসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পিস্তলটি খেলনা পিস্তল বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

নেত্রকোনা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একজন চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী মিছিল থেকে শনিবার রাতে পিস্তলসহ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পিস্তলটি খেলনা পিস্তল বলে জানিয়েছেন মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান লিয়ন (২৮) ২০০৬ সালে পৌর ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম খান বাক্কী হত্যা মামলার আসামি। মোহনগঞ্জ থানার ওসি ধীরেন্দ্র নাথ পাত্র জানান, শনিবার রাত পৌণে ৮টার দিকে মোহনগঞ্জ স্টেশন এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী লতিফুর রহমান রতনের নির্বাচনী মিছিল থেকে লিয়নকে গ্রেপ্তার করা হয়। তিনি সাংবাদিকদের বলেন, "তার কাছ থেকে উদ্ধারকৃত পিস্তলটি দেখতে অবিকল পিস্তলের মত হলেও তা আসলে খেলনা পিস্তল।" আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে আলোচিত রতনের নির্বাচনী মিছিল থেকে লিয়নকে গ্রেপ্তারের বিষয়ে যোগাযোগ করেও তার সঙ্গে কথা বলা যায়নি। এ ব্যাপারে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী পৌরসভার সাবেক মেয়র শহীদ ইকবাল জানান, লিয়ন ছাত্রদলের ক্যাডার। বাক্কী হত্যাকাণ্ডের পর থেকে তিনি পলাতক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৪ ঘ.