নড়াইল, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যশোরের বাঘারপাড়ায় শনিবার পালিত হয়েছে প্রখ্যাত কমিউনিস্ট নেতা, তেভাগা আন্দোলনের অন্যতম সংগঠক কমরেড অমল সেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।
এ উপলক্ষে বাঘারপাড়া বাঁকড়ি হাইস্কুল চত্বরে অমল সেন স্মৃতি রক্ষা কমিটি স্মরণসভা ও দিনব্যাপী অমল সেন মেলার আয়োজন করে। বেলা তিনটায় একই স্থানে তার সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ করা হয়। বিকলে ৪ টায় অনুষ্ঠিত হয় স্মরণসভা।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টি সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, পলিট ব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লি
bdnews24