২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো গ্যাস পেলে আরো সার কারখানা: মতিয়া

আরো গ্যাসের সন্ধান পাওয়া গেলে সরকার আরো সার কারখানা স্থাপন করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, "নতুন কারখানা চালিয়ে নেয়ার মতো প্রমাণিত গ্যাস মজুদ দেশে এখন নেই। গ্যাসের নতুন মজুদ খুঁজে পাওয়া গেলে এ ব্যাপারে চিন্তা-ভাবনা করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো গ্যাসের সন্ধান পাওয়া গেলে সরকার আরো সার কারখানা স্থাপন করবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বলেন, "নতুন কারখানা চালিয়ে নেয়ার মতো প্রমাণিত গ্যাস মজুদ দেশে এখন নেই। গ্যাসের নতুন মজুদ খুঁজে পাওয়া গেলে এ ব্যাপারে চিন্তা-ভাবনা করা হবে।" শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে চতুর্থ আন্তর্জাতিক ভেষজ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন তিনি। বক্তব্যে কৃষি উৎপাদন বৃদ্ধিতে জৈব প্রযুক্তি বিজ্ঞানের উপর গবেষণা বৃদ্ধির আহবান জানিয়ে মন্ত্রী বলেন, "খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এটি অপরিহার্য।" পরিবেশ সংক্রান্ত যে কোন বিষয়ে বর্তমান সরকার সবসময় অগ্রাধিকার দিবে বলে নিশ্চিত করেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ঐতিহ্যবাহী শস্যগুলোকে জলবায়ুর পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেয়া ছাড়া অন্য কোন উপায় নেই। বাংলাদেশের জলবায়ুর পরিবর্তনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "ইতোমধ্যেই দেশে সঙ্কটের আভাস দেখা দিতে শুরু করেছে।" বাংলাদেশ বোটানিক্যাল সোসাইটি (বিবিএস) আয়োজিত এই সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উদ্ভিদ বিজ্ঞানীরা অংশগ্রহণ করছেন। সম্মেলনে সা