২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সস্ত্রাসের অভিযোগ এনে ভোলায় দুই প্রার্থীর সংবাদ সম্মেলন

আসন্ন উপজেলা নির্বাচনে ভোলা সদরের বিএনপি সমর্থিত দুই প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2009, 01:14 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ভোলা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন উপজেলা নির্বাচনে ভোলা সদরের বিএনপি সমর্থিত দুই প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার বিকেলে ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও থানা বিএনপি সভাপতি ফারুক মিয়া এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, প্রতিদিনই বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা করতে গিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার হচ্ছে বিএনপিসহ চারদলীয় জোটের নেতা-কর্মী ও সমর্থকরা। আ'লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডারদের বিভিন্ন ধরনের হুমকি মারধর ও লাঞ্ছনার ঘটনা ঘটছে। নির্বাচন করার অপরাধে সন্ত্রাসীরা ভেলুমিয়ার টুমচরে ছাত্রদল কর্মী স্বপন, বাপ্তার বিএনপি কর্মী ওয়াসিম, শিবপুরের ঝিলন, দক্ষিণ দিঘলদীর জামানের ওপর ব্যাপক নির্যাতন চালায় বলে অভিযোগ করেন তারা। অন্যদিকে পোষ্টার লাগানোর কারণে পৌরসভার উত্তর চরনোয়াবাদ এলাকার যুবদল কর্মী নুরুদ্দিন ও তার ভাই মোশারেফ, বাবা ইদ্রিস ও শা