২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টায়ার চুরির অভিযোগে বন্দরের গাড়ি চালক আটক

টায়ার চুরির অভিযোগে চট্টগ্রাম বন্দরের এক গাড়ি চালককে বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করা হয়েছে। বন্দর এলাকা থেকে বের হওয়ার সময় নিরাপত্তা বিভাগের কর্মীরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যান্ত্রিক বিভাগের গাড়ি চালক বেলাল হোসেনকে আটক করে এবং তার গাড়ি থেকে নয়টি টায়ার উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2009, 11:40 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

চট্টগ্রাম, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টায়ার চুরির অভিযোগে চট্টগ্রাম বন্দরের এক গাড়ি চালককে বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করা হয়েছে। বন্দর এলাকা থেকে বের হওয়ার সময় নিরাপত্তা বিভাগের কর্মীরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যান্ত্রিক বিভাগের গাড়ি চালক বেলাল হোসেনকে আটক করে এবং তার গাড়ি থেকে নয়টি টায়ার উদ্ধার করে। ঘটনার পরপরই বন্দরের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্তাধীন বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে। চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের গোয়েন্দা শাখার ইনচার্জ আবিদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দরের টি শেড এলাকায় বেলালের গাড়ি তল্লাশি করে নয়টি টায়ার উদ্ধার করা হয়। যান্ত্রিক বিভাগের ভাণ্ডারকক্ষ থেকে টায়ারগুলো নিয়ে বেলাল বন্দর এলাকার বাইরে যাচ্ছিলেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে বেলাল বলেছেন- বন্দরের কাজে ব্যবহারের জন্যই তিনি ভাণ্ডারকক্ষ থেকে টায়ারগুলো নিয়ে যাচ্ছিলেন। তবে টায়ারগুলো কি কারণে তিনি বাইরে নিয়ে যাচ্ছিলেন তদন্ত করলেই তা জানা যাবে বলে জানিয়েছেন আবিদ রেজা। এ ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এমএসবি/১৭৩৭ ঘ.