২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবজার্ভারের সাবেক সম্পাদক আব্দুস সালামের স্ত্রী মারা গেছেন

বাংলাদেশ অবজার্ভারের সাবেক সম্পাদক মরহুম আব্দুস সালামের স্ত্রী বেগম ফাতেমা সালাম মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2009, 06:40 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অবজার্ভারের সাবেক সম্পাদক মরহুম আব্দুস সালামের স্ত্রী বেগম ফাতেমা সালাম মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। মঙ্গলবার রাতে তিনি রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মারা যান। বুধবার বাদ আসর ধানমণ্ডির সোবহানবাগ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর পরে বনানীর পুরানো গোরস্থানে তাকে দাফন করা হবে। শুক্রবার ধানমণ্ডিতে মরহুমার বাসভবনে বাদ আসর কুলখানি অনুষ্ঠিত হবে। বাসভবনের ঠিকানা: সামার শাইন, সড়ক-৩২, ধানমণ্ডি আবাসিক এলাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এজে/১২৪১ ঘ.