২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাচার অর্থ ফিরিয়ে আনায় আইনি সহায়তা দেবো: নতুন অ্যাটর্নি জেনারেল

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ও বিদেশে অর্থ পাচার রোধে সরকারকে আইনি সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা ও বিচার বিভাগ সংস্কারের ব্যাপারে পথ খোঁজার কথাও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 05:31 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা ও বিদেশে অর্থ পাচার রোধে সরকারকে আইনি সহায়তা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করা ও বিচার বিভাগ সংস্কারের ব্যাপারে পথ খোঁজার কথাও জানিয়েছেন তিনি। সদ্যনিযুক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ পাওয়ার পরদিনই মঙ্গলবার তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলছিলেন। মাহবুবে আলম বলেন, "রাষ্ট্রীয় সম্পদ যাতে লুট হতে না পারে এবং যে সম্পদ বিদেশে গেছে তা ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব।" ঋণপত্র (এলসি), শেয়ার কেলেংকারি ও হুন্ডির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ বিদেশে পাচার হয় মন্তব্য করে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে সরাসরি ব্যবস্থা নেবে। অ্যাটর্নি জেনারেল অফিস এ বিষয়ে সরকারকে আইনি সহায়তা দেবে। মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িকতার চেতনায় উদ্ধুদ্ধ হয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন অ্যাটর্নি জেনারেল। আসামী পক্ষ বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারে বিলম্ব ঘটিয়েছে এ অভিমত দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, "উচ্চ আদালতে বিচারকরা মামলাটির শুনানিতে বারবার বিব্রতবোধ করেছেন। হাইকোর্টে এ মামলায় রায় হয়েছে। এখন আপিল বিভাগে বেঞ্চ গঠন করা যাচ্ছে না বলে শুনানি করা যাচ্ছেনা। এ ব্যাপারে রাষ্ট্রপতির মাধ্যমে আইন মন্ত্রণালয় ও সরকার ব্যবস্থা নেবে। " মাহবুবে আলম বলেন, তিনি মুক্তিযুদ্ধের সময়ের মতো গণতন্ত্র, অসা