সাভার, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় সোমবার মধ্যরাতে ইউসুফ আলী চুন্নু নামে এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. শফিকুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে দু'টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ওসি বলেন, "উদ্ধার করা গুলির খোসা দু'টি দেখে মনে হচ্ছে অনেক পুরোনো। জমি সংক্রান্ত বিরোধের জেরে কমিশনার গেদু ও তার ছেলে রাজীবকে ফাঁসানোর জন্য ব্যাবসায়ী চুন্নু এ নাটক সাজিয়েছে বলে ধারণা করা হচ্ছে।"
কাঠ ব্যবসায়ী ইউসুফ আলী চুন্নু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, রাত ১২ টার দিকে পূর্ব শত্র"তার জেরে স্থানীয় কমিশনার আয়নাল হক গেদুর ছেলে রাজীব দলবল নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে দু
bdnews24