ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিজেলের দাম পুনর্নির্ধারণের পর ডিজেলচালিত আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি দুই পয়সা কমানোর সিদ্ধান্ত হয়েছে।
সোমবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
নতুন ভাড়া অনুযায়ী বাসে প্রতি কিলোমিটারের জন্য যাত্রীপ্রতি ভাড়ার হার ৯৪ পয়সা এবং মিনিবাসে ৯৭ পয়সা। এছাড়া মাওয়া-পাটুরিয়া ফেরি পারাপারের মাধ্যমে চলাচলকারী ডিজেল চালিত বাসে ভাড়ার হার ৯৭ পয়সা ও মিনিবাসে এক টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২২১৪ঘ.
bdnews24