২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় প্রার্থীর শোভাযাত্রার মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলার ফুটকইল গ্রামে সোমাবার উপজেলা নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীর শোভাযাত্রার মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা মারা গেছেন। নিহত বৃদ্ধার নাম তিরফুল বেওয়া (৬০)। তিনি সাপাহার উপজেলার ফুটকইল গ্রামের মৃত ফরহাদ হোসেনের স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 03:07 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

নওগাঁ, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর সাপাহার উপজেলার ফুটকইল গ্রামে সোমাবার উপজেলা নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীর শোভাযাত্রার মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা মারা গেছেন। নিহত বৃদ্ধার নাম তিরফুল বেওয়া (৬০)। তিনি সাপাহার উপজেলার ফুটকইল গ্রামের মৃত ফরহাদ হোসেনের স্ত্রী। এলাকাবাসী ও সাপাহার থানার উপ পরিদর্শক (এসআই) আকবর আলী জানায়, দুপুর ১২টার দিকে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সামসুল আলম শাহ চৌধুরীর চেয়ার প্রতীকের পক্ষে দেড় শতাধিক মোটরসাইকেলের একটি শোভাযাত্রা চলছিল। ফুটকইল মোড়ে রাস্তা পার হওয়ার সময় তিরফুল বেওয়া শোভাযাত্রার একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে বলে আকবর আলী জানান। সামসুল আলম শাহ চৌধুরী বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার শোডাউনের মোটরসাইকেলেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে স্থানীয়ভাবে বিষয়টি মিটমাট হয়ে গেছে। আচরণ বিধি লঙ্ঘন করে 'শোডাউন' করার ব্যাপারে তিনি বলেন, "আচরণ বিধি লঙ্ঘন হয়েছে কি না জানি না। তবে অন্য প্রার্থীরা করেছে বলে আমিও করেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১০৮ ঘ.