চাঁদপুর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের ফরিদঞ্জ উপজেলার মনতলা গ্রামে সোমবার মারজান আক্তার (২৬) নামে এক মহিলার মৃত্যু হয়েছে।
ঘটনার পর থেকে মারজানের স্বামী আবু বকরসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
ফরিদগঞ্জ থানার পুলিশ জানায়, নির্যাতনে মারজানের মৃত্যু হয়েছে। তার মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়োছে।
এ ঘটনায় মারজানের বাবা আব্দুল মতিন ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক হোসেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপর্যুপরি নির্যাতনের ফলে আজ (সোমবার) মারজানের মৃত্যু হয়। বিকেলে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।"
মামলার অভিযোগের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, সাত বছর আগে মারজানর সঙ্গে আবু বকরের বিয়ে হয়। বিয়ের পর বিদেশ যাবার জন্য মারজানার বাবার কাছ থেকে আবু বকর ৬০ হাজার টাকা ধার নেন। এক সপ্তাহ আগে আবু বকর দেশে এলে মারজানের বাবা সে টাকা ফেরত চান। এতে স্বামী, শাশুড়ি ও ননদ মিলে মারজানের ওপর নির্যাতন চালাতে শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৫ ঘ.
bdnews24