২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সরকার কোনও প্রভাব এখনও খাটায়নি: দুদক

দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে নতুন সরকার এখনও কোনও প্রভাব খাটায়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল। মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর সোমবার কমিশনের প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হানিফ ইকবাল বলেন, "সরকার এখন পর্যন্ত দুদকের কার্যক্রমের ওপর প্রভাব বিস্তার করেনি। দুদক স্বাধীনভাবেই কাজ করে যাচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 11:13 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে নতুন সরকার এখনও কোনও প্রভাব খাটায়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল। মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর সোমবার কমিশনের প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হানিফ ইকবাল বলেন, "সরকার এখন পর্যন্ত দুদকের কার্যক্রমের ওপর প্রভাব বিস্তার করেনি। দুদক স্বাধীনভাবেই কাজ করে যাচ্ছে।" নতুন মন্ত্রীদের সম্পদের হিসাব দুদক চাইবে কি না- সাংবাদিকরা জানতে চাইলে মহাপরিচালক বলেন, "এ বিষয়টি সরকারের। এ নিয়ে দুদকের কোনও মন্তব্য নেই। তবে যে কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও অভিযোগ এলে দুদক আইন অনুযায়ী কাজ করে থাকে।" বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দুর্নীতি দমন কমিশন গঠিত হয়। অভিযোগ রয়েছে, তখন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারেনি। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সাবেক সেনাপ্রধান হাসান মশহুদ চৌধূরীকে চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করা হয়। বিদায় নেন আগের কর্মকর্তারা। গত দুই বছরে দুর্নীতির অভিযোগে দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াসহ ব্যাপক সংখ্যক রাজনৈতিক নেতার বিরুদ্ধে কমিশন দুই শতাধিক মামলা করে। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সময়ই শতাধিক মামলার রায় হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/এমআই/১৭১০ ঘ.