ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী-১ (সোনাইমুড়ি-চাটখিল) আসনে নবম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল চার টা পর্যন্ত বিরতীহীনভাবে এ ভোটগ্রহণ চলবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ জানান, সোমবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল চার টা পর্যন্ত বিরতিহীনভাবে তা চলবে।
ভোটগ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত করে নির্বাচন কমিশন (ইসি)। আইন শৃঙ্খলাবাহিনী রয়েছে নির্বাচনী এলাকায়। নির্বাচনের দিন থাকছে ২০ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে র্যাব, বিডিআর আর পুলিশের ষ্ট্রাইকিং ও মোবাইল টিম। এর আগে শনিবার মধ্যরাতে শেষ হয়েছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।
আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীসহ মোট ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন এইচএম ইব্রাহীম; ধানের শীষ প্রতীক নিয়ে চারদলীয় জোটের মনোনয়নে নির্বাচন করছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। মহাজোটের শরিক জাতীয় পার্টির নেতা ও সাবেক মন্ত্রী মাহবুবুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেও তিনি ইব্রাহীমকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
মিহির সারওয়ার মোর্শেদ জানান, চাটখিল উপজেলা এবং সেসানাইমুড়ি উপজেলা (বারগাঁও, নাটেশ্বর, অম্বরনগর ইউনিয়ন ছাড়া) নিয়ে এই নির্বাচনী আসন। এতে ২৪৭৪০৭ জন ভোটার রয়েছে। যারমধ্যে ১১১১৬৪ জন পুরুষ ও ১৩৬২৪৩ জন মহিলা ভোটার রয়েছে।
নোয়াখালী- ১ আসনে মোট ভোটকেন্দ্র ১০৫টি, ভোটকক্ষ ৫৫৯টি। দুটি উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা রয়েছে এ আসনে।
এ আসনে এবার ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও মাঠে আছেন ৮ জন। এরা হলেন মহাজোট প্রার্থী এইচএম ইব্রাহিম, চারদলীয় জোটপ্রার্থী ব্যারিস্টা মাহবুব উদ্দিন খোকন, জাপা প্রার্থী অ্যাডভোকেট মাহবুবুর রহমান, জেএসডি প্রার্থী অধ্যাপক
bdnews24