২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস চাপায় তিনজন নিহত

গাজীপুরের টঙ্গী বাজারে রোববার রাতে বাস চাপায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দুর্ঘটনার এক পর্যায়ে বাসটিতে আগুন ধরে যায়। তবে আগুনে পুড়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিহতদের দুজন হলেন- মো. শাহজাহান (৪৫) ও মাহবুবুর রহমান (৪২)। একজনের নাম জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 06:12 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গী বাজারে রোববার রাতে বাস চাপায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। দুর্ঘটনার এক পর্যায়ে বাসটিতে আগুন ধরে যায়। তবে আগুনে পুড়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নিহতদের দুজন হলেন- মো. শাহজাহান (৪৫) ও মাহবুবুর রহমান (৪২)। একজনের নাম জানা যায়নি। আহত আকরাম (৩০), এরশাদ (২২), অজ্ঞাত মহিলা (৪০), জিনাত (২৮), সন্তোষ (৪৫) ও জেবাকে (২৬) প্রথমে টঙ্গি সরকারি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এছাড়া চারজনকে টঙ্গি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। নিহত মাহবুবুর রহমানের বাড়ি টঙ্গির হিমারদীঘি এলাকা এবং শাহজাহানের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত সাড়ে ৭টার দিকে টঙ্গী বাজার ও প্রতীক ফিলিং স্টেশনের মধ্যবর্তী স্থানে বাস চাপায় তিনজন মারা গেছেন।" টঙ্গি থানার সহকারী উপ-পরিদর্শক চান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাস টঙ্গী বাজারের কাছে ব্রেক ফেল করে কয়েকজন পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় আরেকটি বাসের পেছনে সজোরে আঘাত করে। এতে বাসটির সামনের অংশে আগুন ধরে যায়। টঙ্গি ফায়ার স্টেশনের দমকল কর্মীরা এসে আগুন নিভিয়ে ফেলে। বাসটি আটক করা হলেও চালক ও সহায়তাকারী পলাতক বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, টঙ্গিতে আহত চারজনকে রাতে ঢাকা মেডিকেলে আনা হয়। এখানে একজন মারা যান। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ (সোহেল তাজ) আহতদের দেখতে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআইটি/ডিডি/এসকে/০০০৬ঘ.