২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৯তম বিসিএসের ফরম বিতরণ শুরু ১০ মার্চ

২৯ তম বিসিএস পরীক্ষার আবেদন ফরম আগামী ১০ মার্চ থেকে বিতরণ শুরু হবে। ফরম বিতরণের শেষ সময় ২৬ এপ্রিল। ২৯ তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে ১৫৮১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম)-- ২৯ তম বিসিএস পরীক্ষার আবেদন ফরম আগামী ১০ মার্চ থেকে বিতরণ শুরু হবে। ফরম বিতরণের শেষ সময় ২৬ এপ্রিল। ২৯ তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে ১৫৮১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের একান্ত সচিব মো. মঞ্জুর হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন," সোমবার থেকেই গণমাধ্যমে এ বিষয়ে বিজ্ঞাপন দেওয়া শুরু হবে। " তিনি জানান,২৯ তম বিসিএসের মোট পদের সংখ্যা ১৫৮১টি। এর মধ্যে ৪০১ টি সাধারণ ক্যাডারে এবং ১১৮০টি টেকনিক্যাল পদে। এবারে প্রতি ফরমের মূল্য ধরা হয়েছে দু'শ টাকা। আগের মতো নির্ধারিত ব্যাংকগুলো থেকে এ ফরম পাওয়া যাবে। এদিকে ২৮তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারী পরীক্ষার ফল শিগগিরই প্রকাশ করা হবে বল জানান পিএসসির এক কর্মকর্তা। এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গতবছরের ২৮ নভেম্বর। গত মাসে পিএসসি চেয়ারম্যান ড. সা'দত হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছিলেন ২৯তম বিসিএস পরীক্ষার বিষয়ে জানুয়ারিতে বিজ্ঞাপন দেওয়া হবে এবং ২৮তম বিসিএসের ফল প্রকাশও করা হবে একই মাসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এমএ/এসকে/২০১৫ঘ.