শরীয়তপুর, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় তৃণমূল পর্যায় থেকে প্রার্থী বাছাই সম্পন্ন করেছে আওয়ামী লীগ।
শরীয়তপুর সদর, জাজিরা, গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই সম্পন্ন হলেও নড়িয়া উপজেলায় সম্ভব হয়নি। এখানে দলটির চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া বরগুনা সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী বাছাই করেছে দলটি।
শরীয়তপুরের বিভিন্ন উপজেলায় শুক্র ও শনিবার থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের ভোট ও সম্মতিতে এ বাছাই প্রক্রিয়া শেষ হয়।
সদর উপজেলার প্রার্থীরা হলেন- চেয়ারম্যান পদে জেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল ফজল মাস্টার, ভাইস চেয়ারম্যান জেলা যুগলীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, মহিলা ভাইস চেয়ারম্যান জেলা আ. লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জিন্নাত হাবিব।
জাজিরায় চেয়ারম্যান পদে জেলা আ. লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন আকন্দ, ভাইস চেয়ারম্যান উপজেলা সহ-সভাপতি নুরুজ্জামান মোড়ল, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস এস্কেন্দার আলী সরদার (রত
bdnews24