ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করবেন।
মন্ত্রিপরিষদ সচিব মো. আব্দুল আজিজ শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার সকাল সাড়ে ১০টায় মন্ত্রীদের সঙ্গে এবং বেলা পৌনে ১২টায় সচিবদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন মাননীয় প্রধানমন্ত্রী।"
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক হবে বলে সচিব জানান।
রীতি অনুযায়ী নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরপরই সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করে থাকেন। এ বৈঠকের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে সচিবদের দিক-নির্দেশনা দিয়ে থাকেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এডি/জেকে/এসকে/২১৩৮ঘ.
bdnews24