২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রাধিকার ভিত্তিতে কমিউনিটি ক্লিনিকগুলো চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

অচিরেই নতুন স্বাস্থ্যনীতি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। তিনি বলেন, "সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। তৃণমূল পর্যায়ের মানুষ যাতে বিনা খরচে চিকিৎসা সেবা পায় সে জন্য অগ্রাধিকার ভিত্তিতে দেশের কমিউনিটি ক্লিনিকগুলো চালু করা হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 04:09 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

সাতক্ষীরা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অচিরেই নতুন স্বাস্থ্যনীতি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। তিনি বলেন, "সবার জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। তৃণমূল পর্যায়ের মানুষ যাতে বিনা খরচে চিকিৎসা সেবা পায় সে জন্য অগ্রাধিকার ভিত্তিতে দেশের কমিউনিটি ক্লিনিকগুলো চালু করা হবে।" বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, "বিগত আওয়ামী লীগ সরকার আমলে প্রতিষ্ঠিত এসব ক্লিনিক বিএনপি সরকার রাজনৈতিক প্রতিহিংসাবশত বন্ধ করে দিয়েছিল।" স্বাস্থ্যমন্ত্রী বলেন, চালের কেজি ১০ টাকার করার প্রতিশ্র"তি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে নেই। দলের সভানেত্রী ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এমন কোন প্রতিশ্র"তি দেননি। তবে তিনি বলেন, "চাল-ডাল-তেল, বিদ্যুৎ ও ডিজেলের দাম অবশ্যই কমবে।" মতবিনিময়ের পর বিকালে তিনি কালিগঞ্জ উপজেলার নলতার পীরের মাজারে যান। সেখানে খান বাহাদুর আনসান উল্লাহ'র মাজার জিয়ারত করেন। সন্ধ্যায় তিনি আশাশুনি উপজেলার গুনাকরকাঠি গ্রামে পীর কেবলা খায়েরীয়া আজিজিয়া'র মাজার জিয়ারত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.