মনোজ সাহা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
গোপালগঞ্জ, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দুই দিন পর শুক্রবার টুঙ্গিপাড়ায় বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন শেখ হাসিনা।
ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে বেলা সোয়া ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান হাসিনা। তার সঙ্গে টুঙ্গিপাড়া আসেন নতুন মন্ত্রিসভার ১৩ সদস্য।
নতুন প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী এবং প্রশাসনের কর্মকর্তারা। সশস্ত্র বাহিনীর একটি দল ওই সময় হাসিনাকে গার্ড অব অনার দেয়।
গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৬২ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেয় গত ৬ জানুয়ারি।
দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর শেখ হাসিনা এই প্রথম টুঙ্গিপাড়ায় এলেন। আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা নির্বাচনের আগে টুঙ্গিপাড়া এসেছিলেন।
বেলা সাড়ে ১১টায় শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্যরা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন। সেখানে তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। এরপর তিনি বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্সের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন- কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী একে খন্দকার, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী জিএম কাদের, শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24