২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক স্তরেও বিনামূল্যে বই দেওয়ার পরিকল্পনা

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মতো আগামী বছর অর্থাৎ ২০১০ সাল থেকে মাধ্যমিক স্তরেও বিনামূল্যে বই দেওয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম। সচিব বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০১০ সাল থেকেই মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই দেওয়া সম্ভব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

মোশতাক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মতো আগামী বছর অর্থাৎ ২০১০ সাল থেকে মাধ্যমিক স্তরেও বিনামূল্যে বই দেওয়ার প্রস্তুতি চলছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা সচিব মোমতাজুল ইসলাম। সচিব বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০১০ সাল থেকেই মাধ্যমিক স্তরে বিনামূল্যে বই দেওয়া সম্ভব হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ে সিদ্ধান্তও হয়েছে। এ জন্য ২৮৩ কোটি টাকা লাগবে যা মন্ত্রণালয়ের নিজস্ব বাজেটেই হয়ে যাবে।" তবে এজন্য প্রধানমন্ত্রীর অনুমতি লাগবে বলে সচিব জানান। বর্তমানে মাধ্যমিক স্তরের বই বেসরকারি পর্যায়ে বাজারজাত করা হয় যা শিক্ষার্থীদের বাজার থেকে কিনতে হয়। এ বছর মাধ্যমিক স্তরের নতুন শিক্ষাবর্ষের বই বাজারজাতকরণ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মছির উদ্দিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশা করি, এ মাসের মধ্যেই সব শিক্ষার্থী বই হাতে পেয়ে যাবে।" অধ্যাপক মছির জানান, ৬ জানুয়ারি প্রথম ধাপে বই বাজারজাতকরণ শুরু হয়। আগামী ১৫ ও ২৬ জানুয়ারি বাকি বই বাজারে আসবে। মাধ্যমিক স্তরে এই বই বিতরণ নিয়ে সব সময়েই নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়। বেসরকারি পর্যায়ে বই বিক্রির কারণে এক শ্রেণীর প্রকাশক ও মুদ্রণকারী বেশি মুনাফার জন্য কৃত্রিম সঙ্কট তৈরি করেন বলে অভিযোগ রয়েছে। তাছাড়া বই কেনার সামর্থ্য না থাকায় অনেক শিক্ষার্থীর লেখাপড়ায়ও বিঘ