২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে হেরোইন উদ্ধার, আটক ১

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় মঙ্গলবার এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিডিআর। এ সময় ফরিদ আলম (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

কক্সবাজার, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং এলাকায় মঙ্গলবার এক কেজি হেরোইন উদ্ধার করেছে বিডিআর। এ সময় ফরিদ আলম (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে। কক্সবাজার-টেকনাফ সড়কে চলাচলকারী নাফ স্পেশাল সার্ভিসের বাস থেকে এ হেরোইন উদ্ধার করা হয়। এর আগে সোমবার কক্সবাজারের রামু উপজেলার তুলাতলী এলাকা থেকে উদ্ধার করা হয় ৭৯০ গ্রাম হেরোইন। টেকনাফের ৪২ রাইফেলস ব্যাটেলিয়নের অপারেশন কর্মকর্তা মেজর হেলাল মোহাম্মদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ রাইফেলস (বিডিআর) মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে হোয়াইক্যং এলাকায় নাফ স্পেশাল সার্ভিসের যাত্রীবাহী বাসের যাত্রী ফরিদ আলমের ব্যাগ থেকে এক কেজি হেরোইন উদ্ধার করে। এর বর্তমান বাজার মূল্য এক কোটি টাকা বলে জানান তিনি। আটক ফরিদ আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ফরিদ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার ছব্বির আহমদের ছেলে। তিনি জানান, আটককৃত হেরোইন ভারত থেকে চোরাই পথে এনে মিয়ানমারে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে কক্সবাজার ৮ রাইফেলস ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর তানিম হোসেন জানান, সোমবার বেলা ২টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার তুলাতলী এলাকায় নাফ স্পেশাল সার্ভিসের একটি যাত্রীবাহী বাস থেকে ৭৯০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিডিআর। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। রামু থানায় মামলা হয়েছে। আটককৃত হেরোইনের বাজার মূল্য ৭৯ লাখ টাকা বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১০ ঘ.