২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের গেজেট জারি

উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-২০০৮ গেজেট আকারে জারি করা হয়েছে। ২০০৮ এর ৩০ ডিসেম্বর থেকে এ অধ্যাদেশ কার্যকর হবে। সোমবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-২০০৮ গেজেট আকারে জারি করা হয়েছে। ২০০৮ এর ৩০ ডিসেম্বর থেকে এ অধ্যাদেশ কার্যকর হবে। সোমবার এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, 'বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-২০০৮ জারি হওয়ার ফলে পূর্ববর্তী বেসরকারি বিশ^বিদ্যালয় আইন-১৯৯২ রহিত বলে গণ্য হবে। রহিত আইনের গৃহিত কার্যাদি এ অধ্যাদেশের অধীনে গৃহিত কার্যক্রমের অংশ বলে গণ্য হবে। এছাড়া রহিত আইনের অধীনে স্থাপিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে এ অধ্যাদেশের সব শর্ত অনুসরণ ও প্রতিপালন করতে হবে।' পূর্ণাঙ্গ অধ্যাদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) পাওয়া যাচ্ছে। উপদেষ্টা পরিষদ গত ২৪ নভেম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ২০০৮ অনুমোদন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেকে/২১৩৭ ঘ.