২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার মামলায় আতিকুল্লাহ মাসুদের জামিন

অবৈধ সম্পদ অর্জনের একটি এবং নকশা জালিয়াতির তিনটি মামলায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের বেঞ্চ সোমবার এসব জামিনের আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 01:15 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জনের একটি এবং নকশা জালিয়াতির তিনটি মামলায় দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদকে চার মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি আফজাল হোসেন আহমেদের বেঞ্চ সোমবার এসব জামিনের আদেশ দেন। আতিকুল্লাহ খান মাসুদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আমীর উল ইসলাম। তাকে সহায়তা করেন ব্যারিস্টার তানিয়া আমীর, ব্যারিস্টার শামীম পাটোয়ারী ও অ্যাডভোকেট নিখিল চন্দ্র দত্ত। ব্যারিস্টার আমীর উল ইসলাম শুনানিতে বলেন, সরকার জরুরি ক্ষমতা আইন ও জরুরি অবস্থা তুলে নিয়েছে। তাই এ ধরনের মামলায় হাইকোর্ট জামিন মঞ্জুর করতে পারে। তাছাড়া আতিকুল্লাহ খান মাসুদ অসুস্থ। স্বাস্থ্যগত কারণেও তিনি জামিন পেতে পারেন। আদেশের পর নিখিল চন্দ্র দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জনকণ্ঠ সম্পাদক আজ চারটি মামলায় জামিন পেয়েছেন। এখন আয়কর সংক্রান্ত দুটি মামলায় জামিন পেলেই তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।" ঢাকার বিশেষ জজ আদালত নকশা জালিয়াতির মামলা তিনটির প্রতিটিতে আতিকুল্লাহ খান মাসুদকে ৭ বছর করে মোট ২১ বছর এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/১৯০০ ঘ.