২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমন প্রতিশ্র"তি দেবেন না যাতে ভোটাররা বিভ্রান্ত হয়: সাখাওয়াত

রক্ষা করা যাবে না, প্রচারণায় এমন প্রতিশ্র"তি না দেওয়ার জন্য উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

সাভার, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রক্ষা করা যাবে না, প্রচারণায় এমন প্রতিশ্র"তি না দেওয়ার জন্য উপজেলা নির্বাচনের প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, "নির্বাচনী প্রচারণায় গিয়ে এমন কোন প্রতিশ্র"তি দেওয়া যাবে না, যা আপনারা রক্ষা করতে পারবেন না। এতে ভোটাররা বিভ্রান্ত হবে।" সোমবার দুপুরে ধামরাই উপজেলা উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় সাখাওয়াত হোসেন এ কথা বলেন। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, "উপজেলার কোথাও কোন দেয়ালে এবং স্থাপনায় পোস্টার লাগানো যাবে না।" তিনি বলেন, "আচরণ বিধির ক্ষেত্রে জাতীয় সংসদ নির্বাচনে যে পরিবর্তন দেখেছি, আমরা মনে করি রাজনীতিতে তা একটি নতুন সংস্করণ।" তিনি বলেন, "গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য দীর্ঘ ১৮ বছর পর আবার উপজেলা নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ণ। কারণ উপজেলাই হবে উন্নয়নের কেন্দ্রবিন্দু। সাখাওয়াত হোসেন বলেন, "উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না থাকলেও নির্বাচনের সাতদিন আগেই অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে।" ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা নাজনীন'র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- নির্বাচন কমিশনের উপ-সচিব মিহির সারওয়ার মোর্শেদ, ঢাকার উপনির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা শেখ আনোয়ার হোসেন, ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগম প্রমুখ। উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- চেয়ারম্যান প্রার্থী আলহাজ তমিজ উদ্দিন, এমএ মালেক, মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন, ফরহাদ হোসাইন, দেলোয়ার হোসেন মিলন, আব্দুর রহমান, পারভীন আক্তার, আমেনা বেগম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৪ ঘ.