পটুয়াখালী, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত কবির হোসেন কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়ন যুবলীগের সভাপতি। সোমবার দুপুরে কলাপাড়া থানা পুলিশ ধুলাসার থেকে তাকে গ্রেপ্তার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেকান্দার আলী হাওলাদার সাংবাদিকদের জানান, এক ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগে গত ১ জানুয়ারি কবিরের বিরুদ্ধে একটি মামলা হয়। সে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বাদি আব্দুর রহমান সুমন অভিযোগ করেন, কবির তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় সে শ্রমিকদের মারধর করে এবং কাজ বন্ধ করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬২৬ ঘ.
bdnews24