ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) তিন নেতা দল ছেড়েছেন।
এরা হলেন- আলমগীর কবির, আনোয়ারুল কবীর তালুকদার ও মনিস্বপন দেওয়ান।
বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রিসভার এই তিন সদস্য সোমবার দলীয় সভাপতি অলি আহমদের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহের মধ্যেই এই পদত্যাগের ঘটনা ঘটলো। এলডিপি সংসদ নির্বাচনে একটি আসন পায়। অলি আহমদ চট্টগ্রামের একটি আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। পদত্যাগী তিন জন গত নির্বাচনে অংশ নেননি। তারা এলডিপির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।
বিএনপি থেকে বেরিয়ে এসে এক দল নেতা ২০০৬ সালের অক্টোবরে একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং অলি আহমদের নেতৃত্বে এলডিপি গঠন করেন।
পদত্যাগের বিষয়ে আলমগীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুন্দর ধারা ও সা
bdnews24