২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদের অধিকার সুরক্ষার পরামর্শ ইফতেখারের

প্রবাসীদের অধিকার সুরক্ষায় নজর রাখার জন্য পরবর্তী সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2009, 07:22 AM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসীদের অধিকার সুরক্ষায় নজর রাখার জন্য পরবর্তী সরকারের প্রতি পরামর্শ দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ইফতেখার সোমবার বলেন, "পরবর্তীতে যারা সরকারে আসবেন তাদের মনে রাখতে হবে, বিদেশে যারা গেছেন তারা শুধু রেমিটেন্স পাঠানোর উৎস বা টাকা পাঠানোর মেশিন নয়; তারাও মানুষ। তাদের অধিকারগুলো নিশ্চিত করতে হবে।" সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিদায়ী সভার পর তিনি সাংবাদিকদের একথা বলেন। ইফতেখার চৌধুরী জানান, তার সময়ে গত দুই বছরে ১৭ লাখ শ্রমিককে বিদেশে পাঠানো হয়। তারা প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে। সংসদ নির্বাচনের পর মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার সময় নির্ধারিত হয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে বিদায় নেবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। রোববার উপদেষ্টা পরিষদের বিদায়ী বৈঠক হয়। উপদেষ্টারা ইতোমধ্যে নিজ নিজ মন্ত্রণালয়ে বিদায়ী বৈঠক করেছেন। সাংবাদিকরা তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরের কাজের মূল্যায়ন জানতে চাইলে ইফতেখার চৌধুরী বলেন, "কাজের মূল্যায়ন করা আমাদের বিষয় নয়। এটা জাতি করবে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ব্যক্তিগতভাবে আমার কাজ করতে সুবিধা হয়েছে। আমি সমন্বয়ের মাধ্যমে কাজ করতে পেরেছি। "মঙ্গাপীড়িত এলাকাসহ দুর্গত এলাকা থেকে শ্রমিক বিদেশে পাঠাতে পেরেছি; যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।" ইফতেখার চৌধুরী বিদায়ী তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্বও পালন করেন। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার স