২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগি লাইনচ্যুত, চাঁদপুর-লাকসাম ট্রেন চলাচল আট ঘণ্টা বন্ধ

চাঁদপুরের হাজীগঞ্জে সাগরিকা এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়ে শনিবার চাঁদপুর-লাকসাম রুটে সাড়ে আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। রাত সাড়ে ৯টার দিকে লাইন ট্রেন চলাচলের উপযোগী হয়। দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2009, 05:52 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

চাঁদপুর, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জে সাগরিকা এক্সপ্রেসের ৩টি বগি লাইনচ্যুত হয়ে শনিবার চাঁদপুর-লাকসাম রুটে সাড়ে আট ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। রাত সাড়ে ৯টার দিকে লাইন ট্রেন চলাচলের উপযোগী হয়। দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। সাগরিকার চালক মো. মাঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম থেকে ছেড়ে এসে দুপুর ১টার দিকে হাজীগঞ্জ স্টেশনে ঢোকার ঠিক আগে হঠাৎ ট্রেনের গতি কমে আসে। পেছনে তাকিয়ে দেখি, খাবার বগি ও দু'টি যাত্রীবাহী বগি লাইনচ্যুত হয়েছে। তখন তাড়াতাড়ি ট্রেনটি থামিয়ে ফেলি।" হাজীগঞ্জের স্টেশন মাস্টার কাজী শামসুল আলম জানান, দুর্ঘটনার পরপরই লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন আসে। উদ্ধার কাজ শেষ হলে রাত সাড়ে ৯ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। সহকারী চালক জাকির হোসেন বলেন, "ঝুঁকিপূর্ণ লাইনের কারণেই এ দুর্ঘটনা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/ডিডি/জেকে/এমএইচবি/২২১৮ ঘ.