২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচারে জাতিসংঘের সাহায্য জরুরি নয়: নির্মূল কমিটি

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বলেছে, ১৯৭৩ সালে সংবিধানে গৃহীত 'আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনালস) আইন' এর ভিত্তিতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এক বা একাধিক ট্রাইবুনাল গঠন করা সম্ভব। তাই জাতিসংঘের তত্ত্বাবধানে ওই বিচার হওয়ার প্রয়োজন নেই। বিশ্বসংস্থাটি বড়জোর বিচারকার্যের স্বচ্ছতা প্রত্যক্ষ করার জন্য পর্যবেক্ষক পাঠাতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2009, 05:02 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বলেছে, ১৯৭৩ সালে সংবিধানে গৃহীত 'আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনালস) আইন' এর ভিত্তিতে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এক বা একাধিক ট্রাইবুনাল গঠন করা সম্ভব। তাই জাতিসংঘের তত্ত্বাবধানে ওই বিচার হওয়ার প্রয়োজন নেই। বিশ্বসংস্থাটি বড়জোর বিচারকার্যের স্বচ্ছতা প্রত্যক্ষ করার জন্য পর্যবেক্ষক পাঠাতে পারে। শনিবার কমিটির কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভার মাধ্যমে এ যুক্তি তুলে ধরে সরকারের প্রতি অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইবুনাল গঠনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে আসন্ন নতুন সরকারের প্রতি '৭২ এর সংবিধান পুনঃপ্রবর্তনের দাবি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ধ্যায় এই তথ্য জানানো হয়। যুদ্ধাপরাধীদের বিচারের পদ্ধতি সম্পর্কে নির্মূল কমিটির সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, "১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকার কর্তৃক প্রণীত 'আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনালস) আইন ১৯৭৩' এ যুদ্ধাপরাধীদের বিচারের দায়িত্ব বাংলাদেশ সরকারকেই দেওয়া হয়েছে। সরকার যে কোনও সময়ে গেজেট বিজ্ঞপ্তি দিয়ে এক বা একাধিক ট্রাইবুনাল গঠন করতে পারবে।" ১৯৭৩ সালে গৃহীত এই আইনটি প্রথম সংশোধনীর মাধ্যমে সংবিধানের অন্তর্ভুক্ত হয় জানিয়ে নির্মূল কমিটি বলেছে, "এই আইন উপেক্ষা করে জাতিসংঘের তত্ত্বাবধানে যুদ্ধাপরাধীদের বিচারের কথা যারা বলেছেন তারা হয় আমাদের আইনটি যথাযথভাবে ধ্যয়ন করেননি অথবা অন্য কোনও উদ্দেশ্যে বলেছেন যা শেষ পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে জটিলতা ও বিঘ