২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সিএনজি বাসে অগ্নিকাণ্ড, যাত্রীরা অক্ষত

রাজধানীতে চলাচলকারী 'মাইলাইন' পরিবহনের একটি বাস শনিবার সন্ধ্যায় ইঞ্জিনে আগুন লেগে পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2009, 03:04 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা জানুয়ারী ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- রাজধানীতে চলাচলকারী 'মাইলাইন' পরিবহনের একটি বাস শনিবার সন্ধ্যায় ইঞ্জিনে আগুন লেগে পুড়ে গেছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। সন্ধা সোয়া সাতটায় দিকে শাহবাগের আজিজ সুপার মার্কেটের সামনে সিএনজিচালিত বাসটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর আগেই গাড়িটি প্রায় পুড়ে যায়। এ সময় রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। মাইলাইন পরিবহনের ঢাকা মেট্টো চ ১১ ২৮০৬ সিরিয়ালের গাড়িটি মিরপুর-১৪ থেকে খিলগাঁও পর্যন্ত চলাচল করে। ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক গোলাম মর্তুজা অন্তু জানান, "গাড়িটি থেকে ধোঁয়া বেরোতে দেখে যাত্রীরা দ্রুত নেমে যায়। কিছুক্ষণের মধ্যে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।" শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," যান্ত্রিক ক্রুটির কারণে গাড়িটিতে আগুন লেগেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসআইটি/এমএইচবি/২১০২ ঘ.