সাভার জানুয়ারী ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের ভাদাইল এলাকার একটি বাড়ি থেকে শুক্রবার সন্ধ্যায় ঘরে তৈরি দুটি তাজা বোমা উদ্ধার করেছে র্যাব।
ওই বাড়ির মালিক মিজানুর রহমান। বাড়ির রান্না ঘরের ছাইয়ের ভেতরে বোমা দুটি লুকানো ছিল। রাত ৮টার দিকে আশুলিয়া থানায় সেগুলো হস্তান্তর করা হয়েছে।
তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ব্যাপারে মামলাও হয়নি।
জমি নিয়ে মিজানের সঙ্গে ওই এলাকার সন্ত্রাসী তজিবুর সরকারের বিরোধ রয়েছে। এর জের ধরে তাকে ফাঁসানোর জন্য বোমা দুটি রাখা হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত 'ককটেল' দুটি থানা হেফাজতে রয়েছে। নিষ্ক্রিয় করার জন্য এগুলো ভিজিয়ে রাখা হয়েছে পানিতে।
ওসি জানান, ফাঁসানোর চেষ্টায় বোমা দুটি ওই বাড়িতে রাখা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। আরও তদন্ত হলে বলা যাবে আসল ঘটনা কী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.
bdnews24