নীলফামারী, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুয়াশার চাদরে ঢাকা পড়েছে নীলফামারী। ঘন কুয়াশার কারণে গত দু' দিন সূর্যের মুখ দেখা যায়নি। শীতের তীব্রতায় কাবু হয়ে পড়েছে লোকজন আর গবাদি পশু। গুড়ি গুড়ি বৃষ্টির মত কুয়াশা পড়ায় রবিশস্যের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
সৈয়দপুর বিমানবন্দরের আবহওয়া কেন্দ্রের একজন কর্মকর্তা জানান, এ বছর বৃষ্টিপাত বেশি না হওয়ায় কুয়াশাপাত কম হবে। তবে জলাশয়গুলোতে এখনও প্রচুর পানি থাকায় এ মাসে কুয়াশা হচ্ছে।
তিনি জানান, বছরের এ সময়ে সূর্য সাধারণত সারাদিনে ১০ঘন্টা তাপ বিকিরণ করে থাকে। কুয়াশার কারণে সূর্য তাপ ছড়াচ্ছে মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা। তাই শীতের তীব্রতা কিছুটা বেশি অনুভূত হচ্ছে।
কুয়াশার কারণে দিনের বেলায়ও যানবানহন চলছে হেডলাইট জ্বালিয়ে। সন্ধ্যার পরপরই কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। তীব্র শীতের কারণে সন্ধ্যার পর লোকজন বাইরে বের হয় কম। নীলফামারী শহরের পথঘাট রাত ৮টায় জনমানব শূন্য হয়ে পড়ে।
সদর উপজেলার রামনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক সেকেন্দার আলী (৩৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ১০ বিঘা জমির আলু ক্ষেতে পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে।
একই কথা জানালেন ওই এলাকার আরও কয়েকজন আলুচাষী।
নীলফামারী কৃষি স
bdnews24