ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিনকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব নিযুক্ত করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের আদেশে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বৃহস্পতিবার তাকে নিয়োগপত্র দেয়।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
নতুন খতিব রোববার থেকে কাজে যোগ দেবেন।
মাওলানা সালাহউদ্দিন বর্তমানে মহাখালীর গাউসুল আজম মসজিদের খতিবের দ্বায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।
২০০৬ সালে বায়তুল মোকাররমের খতিব মাওলানা উবায়দুল হকের মৃত্যুর পর ভারপ্রাপ্ত খতিবের দায়িত্ব পালন করছেন মুফতি মুহাম্মদ নুরুদ্দীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫২৫ ঘ.
bdnews24