২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির অভিনন্দন

সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহেন্দ্র রাজা পাকশে। বৃহস্পতিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2009, 04:00 PM

Updated : 26 Aug 2022, 10:52 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মহেন্দ্র রাজা পাকশে। বৃহস্পতিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দিনে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আগামী নতুন সরকারের সময়ে দুইদেশের পারস্পরিক সম্পর্ক আরও বেগবান হবে বলে তিনি আশাপ্রকাশ করেন। রাজা পাকশে শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। শেখ হাসিনা শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে তার অভিনন্দনের জন্য ধন্যবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২১৫৩ঘ.