২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ বৃহস্পতিবার

বাংলাদেশের আকাশে মঙ্গলবার শওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে বৃহস্পতিবার ২ অক্টোবর শওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের আকাশে মঙ্গলবার শওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে বৃহস্পতিবার ২ অক্টোবর শওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের পরে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ধর্ম বিষয়ক উপদেষ্টা এ এফ হাসান আরিফের সভাপতিত্বে কমিটির বৈঠক শেষে এ কথা জানানো হয়। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ বাংলাদেশের কোথাও চাঁদ দেখা যায়নি। সে কারণে বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে।" বুধবার এক মাস সিয়াম সাধনার মধ্যদিয়ে রমজান মাস শেষ হচ্ছে। বৃহস্পতিবার সারাদেশের মুসলমানরা সকালে ঈদগাহ, ময়দান অথবা মসজিদে জামাতে ঈদের নামাজ আদায় করবেন। ঈদ উপলক্ষে জাতীয় সংবাদপত্রগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা। সরকারি গণমাধ্যম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোও স