২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত

ঝিনাইদহ সদর উপজেলার পানামী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত এক যুবক শুক্রবার রাতে মারা গেছে। ওই সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 08:44 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলার পানামী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত এক যুবক শুক্রবার রাতে মারা গেছে। ওই সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার সকালে ওই সংঘর্ষ বাধে। নিহতের নাম মিতু (১৮)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলি সাংবাদিকদের জানান, পানামী গ্রামের বাসিন্দা ইউপি চেয়ারম্যান ইলতুৎমিশের সঙ্গে ওই গ্রামের সবদুল আলির জমিজমা নিয়ে দীর্ঘ দিনের বিরোধে। সে বিরোধের জের ধরে শুক্রবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত ১১ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মিতুকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সংঘর্ষের ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। ওসি ওয়াজেদ জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাইদুল, তক্কেল ও আনিসুর নামে তিন জনকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৫ ঘ.