২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল সন্দেহে নীলফামারীতে বিএডিসির সার জব্দ

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সৈয়দপুর আঞ্চলিক গুদামে ভেজাল সন্দেহে ৩৬০ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার জব্দ করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

নীলফামারী, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সৈয়দপুর আঞ্চলিক গুদামে ভেজাল সন্দেহে ৩৬০ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার জব্দ করেছে পুলিশ। পরীক্ষার করে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জব্দকৃত সারের নমুনা ঢাকায় পাঠিয়েছে বিএডিসি কর্তৃপক্ষ। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন শাহ জানান, গত বুধবার খুলনা বন্দর থেকে ট্রাকে এসব সার সৈয়দপুর আঞ্চলিক গুদামে আনা হয়। একটি ট্রাক (যশোর ট-১১-১৩০৯) থেকে গুদামে তোলার সময় টিএসপির প্রায় ৩৬০ বস্তায় ভেজাল পাওয়া যায় বলে শুক্রবার পুলিশকে জানিয়েছেন গুদাম শ্রমিকরা। ওসি বলেন, "গুদাম শ্রমিকদের তথ্যের ভিত্তিতেই এসব সার ভেজাল হিসেবে জব্দ করা হয়েছে।" তিনি জানান, জব্দকৃত ৩৬০ বস্তা সারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছেন বিএডিসির সৈয়দপুরের আঞ্চলিক গুদামের ভাণ্ডার রক্ষক নুরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৭ ঘ.