ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিডনি ও ফুসফুসের সমস্যায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ কামরুজ্জামান মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮১ বছর।
বিকেল পাঁচটা ৪০ মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে কামরুজ্জামানের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ছোট মেয়ে পারভীন হাসান কল্পনা।
ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য কামরুজ্জামান সর্বশেষ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
পারভীন হাসান কল্পনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বাদ জুম্মা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার বাবার জানাজার নামাজ হবে। তাদের ইচ্ছা মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে তার বাবাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানেই দাফন দেওয়া হোক।
কামরুজ্জামান দুই ছেলে, চার মেয়ে ও পরিবারের সদস্যসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
কিডনি ও ফুসফুসের সমস্যায় আক্রান্ত হয়ে অধ্যক্ষ কামরুজ্জামান গত ২১ সেপ্টেম্বর সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন।
আওয়ামী লীগের সাবেক সাংসদ প্রয়াত এই নেতা বাংলাদেশে শিক্ষা আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ছিলেন। তিনি ছিলেন সার্ক শিক্ষক সমিতির সাবেক সভাপতি।
কামরুজ্জামান ঝিনাইদহ ও যশোর থেকে তিনবার সাংসদ নির্বাচিত হন।
১৯২৭ সালের ১ জানুয়ারি ঝিনাইদহের শৈলকুপায় জন্মগ্রহণ করেন কামরুজ্জামান।
তার মৃত্যুতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরবি/এমএআর/জিএনএ/২১০৪ ঘ.
bdnews24