ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার বিষয়টি সরাসরি স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই না করে উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, সবার জন্য সমান একটি ক্ষেত্র তৈরির লক্ষ্যে সরকার সব মহলেই যোগাযোগ করছে।
দুই নেত্রীর একত্রে বসা এবং নীতি নির্ধারণী সম্মেলনের বিষয়ে সরকার কোনও কিছুই চাপিয়ে দেবে না বলে জানিয়েছেন তিনি। দুই নেত্রীর জামিনের বিষয়ে সরকারের দ্বৈতনীতি অবলম্বনের যে অভিযোগ উঠেছে, তাও নাকচ করে দিয়েছেন হোসেন জিল্লুর।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের মধ্যে চার জন- এএফ হাসান আরিফ, গোলাম কাদের, আনোয়ারুল ইকবাল ও হোসেন জিল্লুর বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠক করেন।
বৈঠক শেষে হোসেন জিল্লুর রাজনীতি, নির্বাচনসহ নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
দুই নেত্রীর জামিনের বিষয়ে সরকারের অবস্থানের বিষয়ে ব্যারিস্টার রফিক-উল হকের অভিযোগ নাকচ করে হোসেন জিল্লুর বলেন, "সরকারের দ্বৈত নীতির কোনও প্রশ্নই ওঠে না। সরকার আস্থার পরিবেশ অক্ষুণ
bdnews24