২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সন্দেহে চট্টগ্রামে হিযবুত তাহরীরের চার সদস্য গ্রেপ্তার

নগরীর পশ্চিম মাদারবাড়ী এলাকা থেকে বুধবার জঙ্গি সন্দেহে হিযবুত তাহরীরের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পশ্চিম মাদারবাড়ী এলাকা থেকে বুধবার জঙ্গি সন্দেহে হিযবুত তাহরীরের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- আনোয়ারা উপজেলার মাসুদ উদ্দিন মাসুম (২৩), গোপালগঞ্জের এখলাস হোসেন (২৪), ফেনীর আশিকুর রহমান (২৩) ও তার ছোট ভাই আজাহারুর রহমান (১৮)। ডবলমুরিং জোনের সহকারী কমিশনার ইলতুৎ মিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জোহরের নামাজের পর ওই চারজন পশ্চিম মাদারবাড়ী এলাকায় দলীয় প্রচারপত্র বিলি করছিল। খবর পেয়ে ডবলমুরিং থানা পুলিশের একটি দল বেলা ৩টার দিকে তাদের আটক করে থানায় আনে। সহকারী কমিশনার জানান, জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও হিযবুত তাহরীরের সদস্য বলে দাবি করেছে। ইলতুৎ মিশ বলেন, "জঙ্গি সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে। নগরীর আর কোথায় তাদের সংগঠনের কর্মকাণ্ড আছে সে ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে