২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত

বগুড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বুধবার ভোরে এক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছেন অপর এক জন। দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 06:37 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

বগুড়া, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বুধবার ভোরে এক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছেন অপর এক জন। দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। নিহতের নাম আব্দুর রাজ্জাক (২৮)। আহত হয়েছে তার বন্ধু নজরুল ইসলাম (৩০)। তাদের বাড়ি শিবগঞ্জ উপজেলার রায়নগরে। ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের উপকণ্ঠে গোকুল ঈদগাহ মাঠের কাছে তারা ছিনতাইকারীর কবলে পড়েন বলে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাজ্জাক ও নজরুল রায়নগর থেকে সাইকেলে চড়ে শহরে আসছিলেন। গোকুল ঈদগাহ মাঠের কাছে ৫/৬ জন তাদের আটকে সাইকেল দুটি ছিনিয়ে নেয়। ওই সময় বাধা দিতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজ্জাক ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় নজরুল।" নজরুলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ধাওয়া করে দুই ছিনতাইকারীকে আটক করে বলে পুলিশ কর্মকর্তা মিজান জানান। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের নাম- খোকন ও সাব্বির। দুই জনেরই বাড়ি সদর উপজেলার সরলপুর গ্রামে। আহত নজরুলকে জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩১ ঘ.