২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ভাগ্নের হয়ে পরীক্ষা দিতে এসে স্কুল শিক্ষক গ্রেপ্তার

বাগেরহাটে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় ভাগ্নের হয়ে পরীক্ষা দিতে এসে মঙ্গলবার অসিত কুমার দাস নামে একজন শিক্ষক গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 03:45 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

বাগেরহাট, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় ভাগ্নের হয়ে পরীক্ষা দিতে এসে মঙ্গলবার অসিত কুমার দাস নামে একজন শিক্ষক গ্রেপ্তার হয়েছেন। অসিত কুমার সদর উপজেলার সুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এর আগে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ সোহরাব হোসেন সাংবাদিকদের জানান, এ কেন্দ্রে খাদ্য অধিদপ্তরের নৈশ প্রহরী পদের পরীক্ষার্থী সুদেব কুমার দাসের পরীক্ষা দিতে আসেন অসিত কুমার দাস। তার সুন্দর হাতের লেখা দেখে পরিদর্শক প্রভাষক মাসুদ আহমেদ ও আবু জাফর হাওলাদারের সন্দেহ হলে তারা তাকে চ্যালেঞ্জ করেন। পরে ওই প্রবেশপত্রে থাকা ছবির সঙ্গে তার চেহারা মিলিয়ে দেখেন। চেহারায় মিল না থাকায় অসিতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। সদর থানার উপ-পরিদর্শক মোফজ্জল হেসেন সাংবাদিকদের জানান, ভাগ্নে সুদেব কুমার দাসের হয়ে পরীক্ষা দিতে আসার বিষয়টি স্বীকার করেছেন অসিত। তিনি বলেন, গত ১৯ এপ্রিল অসিত কুমার তার স্কুলে শিশুদের জন্য দেওয়া সরকারি দুধ আত