২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি ছিনিয়ে নেওয়ার মামলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তার জামিন

গাড়ি ছিনিয়ে নেওয়ার মামলায় অন্যতম শীর্ষ বিদেশী ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (সিনিয়র ম্যানেজার) জিয়া হাসান চৌধুরী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 02:32 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়ি ছিনিয়ে নেওয়ার মামলায় অন্যতম শীর্ষ বিদেশী ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (সিনিয়র ম্যানেজার) জিয়া হাসান চৌধুরী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। জিয়া হাসান চৌধুরী মঙ্গলবার দুপুরে তার আইনজীবী কামরুল ইসলাম সিকদার ও রেজাউল করিমের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চাইলে মহানগর হাকিম সাইফুর রহমান সিদ্দিকী এক লাখ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। তবে এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহসিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার ব্যাপারে পুলিশ সচেষ্ট রয়েছে। জামিন প্রসঙ্গে তিনি জানান, আদালত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ সংক্রান্ত কোনো কাগজ তাদের কাছে আসেনি। এ মামলায় অন্য অভিযুক্ত (২ নম্বর অভিযুক্ত) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা মুখ্য নির্বাহী কর্মকর্তার (সিইও) বিরুদ্ধে মঙ্গলবার মহানগর হাকিম সাইফুর রহমান সিদ্দিকী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। জিয়া হাসান চৌধুরীর মতোই গ্রেপ্তার পরোয়ানা পাঠানো হচ্ছে বলে বাদি আফরোজা জামিলের আইনজীবী এস এম রিফাজ উদ্দিন এবং মুখ্য মহানগর হাকিম আদালতের পেশকার দুলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। মামলায় সিইও'র গুলশানের ঠিকানা দেওয়া হয়েছে। এ ব্যাপারে গুলশান থানার উপ পরিদর্শক ইমতিয়াজ একে এম ভূঁইয়া সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কোনও কর্মকর্তার বিরুদ্ধে থানায় গ্রেপ্তারি পরোয়ানা এসেছে কিনা তা খুঁজে দেখতে হবে। গত ৩০ মার্চ তারিখে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নিউ মহাখালী ডিওএইচএস এর আফরোজা জামিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা গুলশানের জিয়া হাসান চৌধুরী, তার পক্ষের ১৫/২০ জন অজ্ঞাতনামা মাস্তান এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে (ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা যার প্রতিনিধি) আসামি করে মামলা করেন। মামলায় বলা হয়, আফরোজা জামিলের ব্যবসায়ী স্বামী গাজী মো. শাহাদত হোসেইন ২০০৬ সালে একটি মাইক্রোবাস কেনার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে ১৬ লাখ ৬৫ হাজার টাকা ঋণ নেন। ধারাবাহিকভাবে ১৯ কিস্তিতে তিনি ৭ লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করেন। পরবর্তীতে ব্যবসায় মন্দা দেখা দিলে ৪ টি কিস্তি পরিশোধ করতে তিনি ব্যর্থ হন। এতে অভিযোগ করা হয়, ব্যবসার মন্দার বিষয়টি জানানোর পরেও ব্যাংক তা বিবেচনায় না এনে এবং ঋণ পরিশোধের চূড়ান্ত নোটিশ না দিয়েই ক্রেডিট কেয়ার নামের একটি ঋণ আদায়কারী প্রতিষ্ঠানের 'ভাড়াটে মাস্তান' দিয়ে এ বছরের ২ মার্চ মাইক্রোবাসটি ছিনিয়ে নেয়। এদিকে জামিন শুনানিকালে জিয়া হাসানের আইনজীবীরা বলেন, "বাদিপক্ষ ব্যাংকের ঋণের শর্ত মেনেই সব কাজ করেছে। আসামিও ঋণের শর্ত অনুযায়ী গাড়ি আটক করেছে।" এদিকে বাদির আইনজীবী মঙ্গলবার দুপুরে একই আদালতে তার মক্কেলের স্বামীর ওই মাইক্রোবাস ফেরত চাইলে একই হাকিম আগামি ৬ অক্টোবরের মধ্যে সংশি