চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জনস্বাস্থ্য ও নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে চট্টগ্রামে কিছু ব্যবসায়ী অনুমোদনবিহীন ও বিক্রয়নিষিদ্ধ চীনা গুঁড়া দুধ বিক্রি করে চলেছেন।
মঙ্গলবারও ভ্রাম্যমাণ আদালত নগরীর জিইসি মোড়ের কিউপিএস নামের একটি দোকান থেকে বিএসটিআইয়ের অনুমোদনবিহীন ও বিক্রয় নিষিদ্ধ দুই কৌটা 'সুইট বেবি' গুঁড়ো দুধ উদ্ধার করে। সোমবার বন্দরনগরীর কয়েকটি দোকান থেকে অনুমোদনহীন চীনের ইয়াশলি ১ , ইয়াশলি ২ ও বেবি সুইট দুধ উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালতের নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, কিউপিএস কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া শহরের মেহেদীবাগ সড়কে রাজেশ্বরী বিপনী বিতান, মধুবন বেকারি কারাখানা,এওয়াই সেমাই কারখানা ও একটি সাইনবোর্ডবিহীন চকলেট কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
ম্যাজিট্রেট জাকির হোসেন জানান, চানাচুরের প্যাকেটে ওজনে কম দেওয়ায় মধুবন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা, কারখানার পরিবেশ খারাপ হওয়ায় ও সেমাইয়ে দুর্গন্ধ থাকায় এওয়াই কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা এবং রঙ মেশানো চকলেট তৈরির অভিযোগে ওই চকলেট কারখানা কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে বিএসটিআই কর্মকর্তারাও অংশ নেন।
চীন সরকার জানিয়েছে সেদেশে 'বেবি সুইট' ব্র্যান্ডের উৎপাদক সান কেয়ার এবং ইয়াশলি-১ ও ইয়াশলি-২ এর উৎপাদনকারী ইয়াশলি কোম্পানির দুধে বিষাক্ত মেলামাইন ধরা পড়েছে যা খেয়ে হাজার হাজার শিশু অসুস্থ হয়ে পড়ে।
বাংলাদেশে এতদিন অনুমোদন ছাড়াই ওই দুধ বিক্রি হচ্ছিল। অতি স
bdnews24