২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পুলিশ কনস্টেবল বাসের চাকায় পিষ্ট

যশোরের অভয়নগর উপজেলায় মঙ্গলবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন পুলিশের এক কনস্টেবল। নিহত কনস্টেবল আশরাফ আলীর বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 09:40 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

যশোর, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের অভয়নগর উপজেলায় মঙ্গলবার সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন পুলিশের এক কনস্টেবল। নিহত কনস্টেবল আশরাফ আলীর বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, সকাল ৯টার দিকে থানা থেকে বেরিয়ে কনস্টেবল আশরাফ আলী (কনস্টেবল নং- ৫২৯) যশোর-খুলনা মহাসড়কের ফুটপাতে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় যশোরগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। তিনি জানান, পুলিশ বাসটি (ঢাকা মেট্রো-ক-১১-০২০৫) আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএসবি/১৫৩৫ ঘ.