ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুকূল আবহাওয়া, অধিক জমিতে চাষ এবং বিভিন্ন জাতের সঙ্কর (হাইব্রিড) বীজ ব্যবহারের কারণে চলতি বছর বোরোর বাম্পার ফলন হয়েছে; উৎপাদন বেড়েছে ১৭ দশমিক ২ শতাংশ।
তবে এ সত্ত্বেও চরম দরিদ্র্র্য জনগোষ্ঠীর সংখ্যা ৭৫ লাখ বেড়ে ৬ কোটি ৫৩ লাখে পৌঁছেছে এবং অপুষ্টিতে ভোগা জনসংখ্যা বেড়ে ৪৫ শতাংশ হয়েছে। গত বছর দু'দফা বন্যা ও সিডরের আঘাত এবং আমন শস্যের খারাপ ফলনের কারণে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণেই দারিদ্র্যের এ হার ও অপুষ্টি বেড়েছে।
স
bdnews24