২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদন ছাড়া বাজারজাতের অভিযোগে চট্টগ্রামে গুঁড়ো দুধ জব্দ

অনুমোদন ছাড়া বাজারজাত করার অভিযোগে শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীতে দুটি ব্র্যান্ডের বেশ কিছু গুঁড়ো দুধ জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর একটি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২০(বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম) - অনুমোদন ছাড়া বাজারজাত করার অভিযোগে শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীতে দুটি ব্র্যান্ডের বেশ কিছু গুঁড়ো দুধ জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর একটি দল। পরীক্ষার জন্য দুধ বিএসটিআই'র পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বিএসটিআই'র সনদ ছাড়া ডিপ্লোমিল্ক বাজারজাত করা হয়নি বলে দাবি করেছেন ইউনিল্যাক-সানোয়ারা কর্পোরেশনের পরিচালক মুজিবুর রহমান। জব্দকৃত দুধ আগের উৎপাদিত বলেও তিনি দাবি করেন। বিএসটিআই'র চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক রেজাউল করিম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামের খোলা বাজারে ইয়াশিলি (ণধংযরষর) ও ডিপ্লোমিল্ক ব্র্যান্ডের গুঁড়ো দুধ বিএসটিআই'র অনুমোদন ছাড়া বিক্রি হচ্ছে- এমন খবরের ভিত্তিতে নগরীর মেডিকেল কলেজ এলাকা, জিইসি মোড় ও কর্ণফুলী কমপ্লেক্সের কয়েকটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানে জব্দ করা হয় চীন থেকে আমদানি করা ইয়াশিলি ব্র্যান্ডের ৩২টি কৌটা এবং ইউনিল্যাক-সানোয়ারা কর্পোরেশনের বাজারজাত করা ডিপ্লোমিল্কের দুটি প্যাকেট। এর মধ্যে ইয়াশিলি ব্র্যান্ডের দুধ শিশু খাদ্য। বিএসটিআই কর্মকর্তা রেজাউল করিম বলেন, "চীন থেকে আমদানি করা ইয়াশিলি গুঁড়ো দুধের পরিবেশক ঢাকার অলওয়ে ট্রেডিং কোম্পানি। এ দুধ বাজারজাত করার আগে বিএসটিআই থেকে কোন অনুমোদন নেওয়া হয়নি। এ কারণে আমরা এর মান সম্পর্কে সন্দিহান। সানোয়ারা কর্পোরেশনের নতুন ব্র্যান্ডের ডিপ্লোমিল্কও অনুমোদন ছাড়া বাজারজাত করা হয়েছে।" অনুমোদন ছাড়া ডিপ্লোমিল