ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাদের সিদ্দিকীর ছোট ভাই মুরাদ সিদ্দিকী ও বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার শুক্রবার জামিনে মুক্তি পেয়েছেন।
রাত ৮টার দিকে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়।
কারাগারের উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুরাদ ও তুষারের জামিনের আদেশ হাতে পাওয়ার পর রাতে তাদের মুক্তি দেয়া হয়।
জরুরি অবস্থা জারির পর গত বছর ৩১ জানুয়ারি টাঙ্গাইল শহরের কালিবাড়ি থেকে মুরাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। গত ৪ আগস্ট উচ্চ আদালত মুরাদকে জামিন দেয়। কারা কর্তৃপক্ষ ১২ আগস্ট তাকে মুক্তি দিলেও কারাফটক থেকে পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে।
মাহবুব হোসেন তুষারকে গ্রেপ্তার করা হয় দুর্নীতির অভিযোগে। স
bdnews24